মতলব প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত
মোঃ খোরশেদ আলম : মতলব প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল তিনটায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের আহ্বায়ক আমির খসরু প্রধানিয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির, মোঃ ফজলে রাব্বী ইয়ামিন, সম্মানিত সদস্য মুজাহিদুল ইসলাম কিরন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মাহফুজ মল্লিক, মোঃ লোকমান হোসেন, আশরাফুল জাহান শাওলিন, সমীর ভট্টাচার্য বলু, মোঃ খোরশেদ আলম,সাইয়্যেদুল আরেফিন শ্যামল, আজিজুল হক দিপু প্রমুখ। সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন এবং ক্লাবের উন্নয়নের বিষয়টি তদারকি করা সহ বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি উপকমিটি গঠন করা হয়।

