বার্মিজ চাকুসহ প্রকাশ্যে মহড়া, দুই যুবক গ্রেফতার

বগুরা প্রতিনিধি: বগুড়া শহরে বার্মিজ চাকু নিয়ে মহড়া দেওয়ার সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে শহরের উপশহর নিশিন্দারা চকরপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে দুটি বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নিশিন্দারা মন্ডলপাড়া মহল্লার মামুনুর রশিদের ছেলে শাফিউল শিওন (২৭) এবং নিশিন্দারা পূর্ব খাঁ-পাড়ার আব্দুল মজিদের ছেলে আল আমিন (২১)। তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, দুই যুবক প্রকাশ্যে বার্মিজ চাকু নিয়ে এলাকায় মহড়া দেওয়ার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। নিশিন্দারা চকরপাড়া এলাকায় তারা সন্দেহজনক চলাফেরা করার সময় দেহ তল্লাশি করে দুটি বার্মিজ চাকু পাওয়া। পরে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *