পিরোজপুরে থানা দ্বি-বার্ষিক ও সদর কোর্ট পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার: সোমবার (১ সেপ্টেম্বর) বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম পিরোজপুর থানার দ্বি-বার্ষিক ও সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেন। ডিআইজি মহোদয় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছলে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর পিরোজপুর জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজি’কে গার্ড অফ অনার প্রদান করে।

পরিদর্শনের সময় ডিআইজি মহোদয়:থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন,অফিসার ফোর্সের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন,মালখানা, হাজতখানা এবং সরকারি অস্ত্র সরেজমিনে পরিদর্শন করেন। এছাড়া, ডিআইজি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে আগত সেবা প্রার্থীদের মানসম্মত সেবা নিশ্চিতকরণ, সরকারী সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ, নিয়মিত টহল জোরদার, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান এবং বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনে বরিশাল রেঞ্জের সকর জেলার পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *