পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার: পিরোজপুরে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় পিরোজপুর পৌরসভার সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে শেষ হয়। শোভাযাত্রায় নানা রঙের ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক এবং জাতীয় ও দলীয় পতাকা বহন করতে দেখা যায় নেতা-কর্মীদের।

শোভাযাত্রার পর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য এডভোকেট আবুল কালাম আকন, যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সাইদুল ইসলাম কিসমত, নজরুল ইসলাম খান, আব্দুস সালাম বাতেন, হাসানুল কবির লীন, আফজাল হোসেন টিপু। এছাড়া জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, কামরুজ্জামান শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তহিদুল ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি তারিকুল ইসলাম নজিবুল, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ জেলার ৭ উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে গণতান্ত্রিক আন্দোলনে দলের অবদানের ওপর আলোকপাত করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত ব্যক্ত করেন। তারা দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান। বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি জনগণের অধিকার রক্ষায় অবিচল রয়েছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *