মোরেলগঞ্জে আইনশৃংখলা সভায় বক্তারা মাদক কারবারিদের সাথে পুলিশের সক্ষতা হতে পারে না

এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট জেলা প্রতিনিধি : “মাদক যেখানে, প্রতিরোধ সেখানে” এ ¯্রােগানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের মোরেলগঞ্জ কাঠালতলায় আইন শৃংখলা বিষয়ক সভায় প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বলেছেন, ৩ দিনের মধ্যে মাদক চক্রের মূল উৎপাটন তুলে ফেলতে হবে। মাদক কারবারিদের সাথে পুলিশের সক্ষতা হতে পারে না। মাদক প্রতিরোধে শুধু প্রশাসন নয়, এ ক্ষেত্রে এলাকার অভিভাবকদেরকেও সচেতন হতে হবে। মাকদ প্রতিরোধে কোন আপস নয়। অপরাধাীদের কঠোর হস্তে তা দমন করতে হবে।

রবিবার বিকেল ৫টায় মোরেলগঞ্জ সদর ইউনিয়নে কাঠালতলা ২নং ওয়ার্ড প্রতিবাদ কমিটির উদ্যোগে আয়োজিত আইনশৃংখলা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।
কাঠালতলা মাদক প্রতিবাদ কমিটির সভাপতি মো. আসলাম হোসেন হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা অফিসার ইনর্চাজ মো. মতলুবর রহমান, উপজেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা মো. শাহাদাৎ হোসেন, পৌর আমির রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রতিবাদ কমিটির সাধারণ সম্পাদক আলমঙ্গীর মাঝিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। সভাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *