ভান্ডারিয়ায় নামজরত গৃহবধূকে কুপিয়ে হত্যা

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের জুনিয়া গ্রামে নিজ ঘরে আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় এ ঘটনা ঘটে।

আসমা আক্তার ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী। নিহতের চাচাতো ভাই মো: শহিদুল ইসলাম বলেন, ‘মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের ওপর বসেছিল আসমা। এ সময় তার ছেলের বউ অজু করে এসে ঘরে ঢুকে দেখে শাশুড়ির রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।’ ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গীর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’ পরবর্তী আপডেট পেতে পত্রিকার পাতায় চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *