নুরকে দেখতে গেলেন জামায়াত প্রতিনিধি দল

ভ্রাম্যমান প্রতিনিধি: গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক খোঁজখবর নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে যান। এ সময় নেতারা চিকিৎসকদের কাছ থেকে ভিপি নুরের শারীরিক খোঁজখবর নিয়ে তার সুস্থতা কামনায় দোয়া করেন। পরে হাসপাতাল থেকে বের হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা আওয়ামী দোসরদের হামলায় ভিপি নুর গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, অনতিবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত প্রশাসনের ভেতরে এবং বাইরে থাকা আওয়ামী দোসরদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, গণ অধিকার পরিষদের সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, ডা: এস এম খালিদুজ্জামানসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা। ভোটের অধিকার প্রতিষ্ঠায় গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে : ডা: তাহের।
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে চাই, সঠিক রাজনীতি ফিরিয়ে আনতে চাই। মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, যে যার ভোট দেবে, সবার ভোটের গুরুত্ব থাকবে- এ রকম একটি নির্বাচনের বাংলাদেশ চাই। সে জন্য আমি জাতীয় পর্যায়ে চেষ্টা করছি। কারণ হেডকোয়ার্টার যদি ঠিক না হয়, তাহলে ফাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা রয়েছে। ফ্যাসিবাদ ঠেকাতে ভোটের অধিকার প্রতিষ্ঠায় গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।

সব ইসলামী দল ও অন্যান্য জাতীয়তাবাদী সমমনা দল নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার ঈঙ্গিত দিয়ে ডা: তাহের আরো বলেন, দিন যতই বাড়ছে, ততই জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে। ক্ষমতার হিসাব-নিকাশ প্রতিদিনই চেঞ্জ হচ্ছে। তিনি শুক্রবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া কেন্দ্র নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু: শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান। বারৈয়া গ্রামের মাওলানা বাহালুল আলম তালুকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহ আলমের পরিচালনায় সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন কাশিনগর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মহসিন কবির। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা জামায়াতের সাবেক আমির মো: আকতারুজ্জামান, সাবেক সেক্রেটারি শাহ মো: মিজানুর রহমান, বর্তমান সেক্রেটারি বেলাল হোসাইন, কুমিল্লা মহানগর অফিস সেক্রেটারি প্রফেসর জাকির হোসেন, কাশিনগর ইউনিয়ন সাবেক আমির মাওলানা আবু বকর, সাবেক সভাপতি মাওলানা শামছুল হক, মাস্টার ইয়াছিন মোল্লা, বারৈয়ার মেম্বার শাহ আলম, কাশিনগর মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল কালাম, আলী আশরাফ মেম্বার, আবদুল মজিদ মেম্বার, বিজিবি কর্মকর্তা আবদুর রহিম, আলী হোসেন আর্মি, শিবির সভাপতি মশিউর রহমান সানী, সমন্বয়ক শাখাওয়াত হোসেন শাওন, মাওলানা আবদুল লতিফ, আলি মিয়া সর্দার, খোরশেদ আলম তালুকদার, আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *