খুলনার দাকোপ-বটিয়াঘাটার জামায়াত ইসলামের মনোনিত প্রার্থী মাওলানা শেখ মো. আবু ইউসুফ বারআড়িয়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনার দাকোপ-বটিয়াঘাটা জামায়াত ইসলামের মনোনিত প্রার্থী মাওলানা শেখ মোঃ আবু ইউসুফ ২৯/০৮/২৫ তারিখ শুক্রবার জুমা বাদ বারআড়িয়া বাজারে বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গতকাল ২৯/০৮/২৫ তারিখে শুক্রবার জুমা বাদ। সাধারণ জনগণ তার মাঝে আশার আলো খুজছে। এলাকাবাসীর খুবই আনন্দের সাথে তাদের সুখ দুখের কথা শেয়ার করেন। হিন্দু মুসলিম তথা সকল শ্রেণির জনগণ বলেন, আমরা একজন সৎ, নির্ভিক, দায়িত্বশীল ও ভালো মানুষ চাই। আরোও অনেকে বলেন, যিনি আমাদেরকে নিয়ে হয়রানি মূলক মামলা বানিজ্য করবেনা, সুখ দুখে আমাদের মাঝে পাবো, ন্যয়-নীতি পরায়ন হবে, আমরা তাকেই চাই, তাই উনাকে ভোট দিবো। আমরা জন সাধারণ তাকে সংসদে বসিয়ে দেখি আমাদের অস্থা অর্জন করতে পারে কিনা।

