সুন্দরবনে হরিণ শিকারে ব্যবহৃত ফাঁদসহ দুই শিকারি আটক

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেরবাগেরহাটের শরণখোলা রেঞ্জের কচিখালী ডিমের চর এলাকা থেকে মালা ফাঁদসহ দুই হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগের স্মার্ট টিম।

বনবিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৭ আগস্ট) সকালে নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের জন্য ব্যবহৃত মালা ফাঁদ জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ। এ বনের জীববৈচিত্র্য রক্ষায় বনবিভাগ সর্বদা সচেষ্ট। শিকারি ও বনদস্যুদের বিরুদ্ধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে শিকার বা বন ধ্বংসের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *