খুলনার বটিয়াঘাটা তেতুলতলা ১০ গেটের কাছে গলা কাটা বস্তা বন্ধি অজ্ঞাতনামা লাশ উদ্ধার

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনার বটিয়াঘাটায় নদীতে আবারও বস্তাবন্ধি এক অজ্ঞাত নামা লাশ পাওয়া গিয়েছে। জানা যায়, গত ২৬/০৮/২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার আনুমানিক দুপুর ০১:০০ টার দিকে ১নং জলমা ইউনিয়নের তেতুলতলা দশগেট এর পশ্চিম দিক থেকে পূর্ব দিকের ৭নং গেটে এলাকা বাসী একটি বস্তা ভাসতে দেখে কৌতুহল বশত কুলে টেনে এনে দেখেন বস্তায় বন্ধি এক লাশ। দেখতে পেয়ে বিষয়টি লবন চরা থানা ও বটিয়াঘাটা থানাকে অবহিত করা হলে উভয় থানার প্রশাসন, নৌ পুলিশ, RAB 6 এর একটি টিম,এ লাকা বাসী, সাংবাদিক ও সিটি এসবি সহ গোয়েন্দ সংস্থার অন্যন্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত হন। প্রশাসন উপস্থিত হতে হতে লাসটি ভাটির পানিতে ভেসে কাজী বাছা নদীর অভিমুখে খালের পূর্ব দিকে দিকে লবনচরা থানাধীন আসে। লাশটি উঠানোর পরে সবার উপস্থিতিতে লাসটির বস্তা খোলা হয়। বস্তা খোলা হলে মাথায় কোপ ও গলা কাটা অবস্থায় দেখা যায়। এবিষয়ে খুলনা নৌ পুলিশ এসআই আবুল খায়ের জানান, লাশটির এখনো কোন পরিচয় সনাক্ত করা যায় নি। লাসটির ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। “ধারনা করা হয় লাসটির মধ্য বয়সী হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *