হোমনা থানাধীন হরিপুর বড় কবরস্থানের পাশে ফাকা বাড়িতে নসু, সাইফুল গংদের মাদক ও জুয়ার আসর, প্রশাসনের নিরব ভুমিকা।

স্টাফ রিপোটার: হোমনা থানাধীন হরিপুর বড় কবরস্থানের পাশে ফাকা বাড়িতে নসু, সাইফুল গংদের মাদক ও জুয়ার আসর, প্রশাসনের নিরব ভুমিকা।
হোমনা থানা হরিপুর বড়কবরস্তান এর খালের বিপরীতে টিনের ঘরে চলছে নসু গংদের রমরমাট মাদক ও জুয়ার ব‍্যবসা। জুয়ারিদের খপ্পরে পরে নষ্ট হচ্ছে অনেক পরিবার, তারপরেও থেমেনেই এ মাদক ও জুয়ার ব‍্যবসা। সন্ধ‍্যা নামলেই জুয়ার আসরে চলে মাদক বেচাকেনা। এতে পারিবারিক অশান্তি সহ সামাজিক নানা অসংগতি বাড়ছে। ভুক্তভোগিরা সর্বশান্ত হলেও জুয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আয়োজক চক্র। আর একাজে সহায়তা করছে এক শ্রেণির প্রভাবশালীরা। অথচ আইনত দন্ডনীয় অপরাধ হলেও জুয়া ব্যবসায়ীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এসব আসরে আওয়ামীলীগের দোসর, তালিকাভুক্ত সন্ত্রাসী থেকে শুরু করে ছিনতাইকারী, ছিচকে চোরেরাও আছে। প্রতিদিন দালাল সিন্ডিকেট নিন্মবিও থেকে উচ্চবিত্ত লোকদের সংগ্রহ করে, যার মুল হোতা নসু। এদের খপ্পরে পরে সাধারণ মানুষ জুয়ায় হেরে সর্বশান্ত হয়ে মাদকে আসক্ত হচ্ছে। চাঁদাবাজি ছিনতাই চুরি ডাকাতির মত ঘটনা ঘটছে। এব‍্যপারে জুয়ার এজেন্ট নসু জানান জুয়া পরিচালনার জন‍্য একটি শ্রেনীকে প্রতিদিন ১০/১৫ টাকা দিতে হয়। এবিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জকে কয়েক বার জানান হলেও তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *