২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় খুলনার বটিয়াঘাটা উপজেলায় প্রথম স্থান :শেখ সাবরিনা রওনক
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ১৬/০৭/২৫ তারিখে খুলনার বটিয়াঘাটা ৪ নং সুরখালী ইউনিয়নে অবস্থিত গড়িয়ারডাঙ্গা আদর্শ মহাবিদ্যালয়ের দেয়াল “২৪ এর রঙে গ্রাফিটি ও চিত্রাংকন” প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় অত্র কলেজের (গড়িয়ারডাঙ্গা আদর্শ মহাবিদ্যালয়) দ্বাদশ শ্রেণীর ছাত্রী শেখ সাবরিনা রওনক উপজেলা পর্যায়ের প্রথম স্থান অর্জন করেন। এ সাফল্যের জন্য ইংরেজি ২১/০৮/২৫ তারিখে কলেজের পক্ষ থেকে শেখ সাবরিনা রওনক কে সংবর্ধনা প্রদান করা হয়। চিত্রে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত ফলাফল। বিচারকগণ উপজেলার সকল চিত্রের ভিতর এই চিত্রটিকে প্রথম স্থানে রাখেন।

