আদমদীঘিতে গোয়াল ঘরের দেয়াল কেটে গরু চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে রওশন আলী নামের এক কীটনাশক ব্যবসায়ীর গোয়াল ঘরের দেয়াল কেটে ১টি গরু চুরির ঘটনা ঘটেছে। গরুটির আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। এ ঘটনায় রোববার দুপুরে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।আদমদীঘি থানার অভিযোগ সুত্রে জানা যায়, গত রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার সময় উপজেলা সদরের শিয়ালশন গ্রামের কীটনাশক ব্যবসায়ী রওশন আলীর গোয়াল ঘরের দেয়াল কেটে ১টি গরু চুরির ঘটনা ঘটে। এ সময় চোরের দলেরা ওই গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরির উদ্দেশ্যে বের করে নিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন টের পেলে দুটি গরু ছেড়ে দিয়ে একটি গরু চুরি করে নিয়ে যায়। গরুর মালিক রওশন আলী প্রতি দিনের ন্যায় গোয়াল ঘরে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার সময় চোরের দল গোয়াল ঘরের দেয়াল কেটে ১টি গরু চুরি করে নিয়ে যায়। রাতে হৈ চৈ শুনে রওশন আলী ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখতে পান গোয়াল ঘরের পশ্চিম দেয়াল কাটা গোয়ালে গরু নেই। পরবর্তীতে অনেক খোঁজা খুঁজির পর চুরি যাওয়া গরু না পেয়ে রোববার দুপুরে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *