সান্তাহারে উদীয়মান যুব সমাজ শক্তি ক্লাবের নির্মাণ কাজের উদ্বোধন

আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নে দমদমা গ্রামের উদীয়মান যুব সমাজ শক্তি ক্লাবের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক মুক্তার মল্লিকের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য মারুফ উল হাসান খান শিপলুর সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সান্তাহার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাগর খান, পল্লী চিকিৎসক মাজেদুর রহমান, সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টু, আসাদুল মল্লিক, রুবেল হোসেন, ভুট্টো খানসহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উদীয়মান যুব সমাজ শক্তি ক্লাবের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *