খুলনা জেলার মোহাম্মদনগর বিশ্বরোড মোড় থেকে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার।
মোঃ জাফর, লবণচরা প্রতিনিধি (খুলনা) – বটিয়াঘাটা উপজেলার লবণচরা থানাধীন মোহাম্মদনগর বিশ্বরোড মোড় থেকে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে তারা ঢাকা থেকে খুলনার বিশ্বরোড হয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রী সেজে নগরের সোনাডাঙায় উক্ত মাদক সরবরাহ করতে চেয়েছিল, এসময় লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (জনাব মোঃ তৌহিদুজ্জামান) এর নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিত্বে এ অভিযান চালায়।এসফল অভিযানে দুই জন যুবক গ্রেফতার হন।এবিষয় মামলা প্রক্রিয়াধীন।

