খুলনা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ৫ জন আটক
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর আগাখান স্কুলের পেছন থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে আটককৃতদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন সাব্বির হোসেন রাজু ওরফে মোটা রাজু, সৈয়দ সিবগাতুল্লাহ দীপ্র, রনি, রায়হান ও রাসেল খান। তাদের বিরুদ্ধেও গ্রেনেড বাবুর ছত্রছায়ায় মাদক বিক্রির অভিযোগ রয়েছে।
সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ জানান, রাত সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর একটি অভিযানিক দল নগরীর শেখপাড়া এলাকার আগাখান স্কুলের পেছনে অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে অভিযান চালায়। অভিযানে ৫ জনকে আটক করে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে অভিযান শেষে সেনাবাহিনী আটক ব্যক্তিদের সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

