আদমদীঘিতে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ
আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল আইডিয়াল স্কুলের ৯ম শ্রেনীর এক ছাত্রী (১৪) কে অপহরণের অভিযোগে তিন জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাত্রীর মা আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির পুশিন্দা গ্রামে সুমিত্রা রানী বাদি হয়ে পাশের দত্তবাড়ি গ্রামের মাহবুবের ছেলে মো: জয় (১৬) তার বাবা মাহবুর (৪০) ও আবুল হোসেনের ছেরে সুমন (৩০) এ বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আদমদীঘি থানার অভিযোগ সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার পুশিন্দা গ্রামের ওই স্কুল ছাত্রী বিদ্যালয়ের কোচিং এ যাওয়া আসার সময় জয় নামের উক্ত কিশোর উত্যক্ত ও কু-প্রস্তাব দিতো। ঘটনা জানার পর ওই ছাত্রীর পরিবার থেকে মো: জয় এর পরিবারকে জানানো হয়। এরপর কোন সুরাহা না করে উল্টো ক্ষিপ্ত হয়ে গত ১৮ আগষ্ট সকাল সাড়ে ৯টায় ওই ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাবার পথে মুরইল বাজারের সামনে রাস্তায় পৌঁছিলে তার ইচ্ছার বিরুদ্ধে জয়সহ অপর সহযোগিরা জোড় পুর্বক একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানার পর গতকাল বৃহস্পতিবার আদমদিঘী থানায় লিখিত অভিযোগ করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান অভিযোগ পাওয়া নিশ্চিত করে বলেন একজন উপ-পরিদর্শককে তদন্ত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

