ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মশিউর রহমান ঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর একটি চৌকস টিম ১৯/০৮/২৫ খ্রিস্টাব্দ ২২:০০ ঘটিকার সময় সাভার মডেল থানাধীন সাভার বাসস্ট্যান্ড এলাকা হইতে আসামী ১। মোঃ স্বাপন মিয়া (৩৮), পিতা-মৃত সোহরাব, মাতা-নাজমা আক্তার, সাং-বাকম (বেপারীপাড়া), থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-রুপনগর লালন বেপারীর বাড়ির ভাড়াটিয়া, থানা-ধামরাই, জেলা-ঢাকা ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

