বাগেরহাট জেলার পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় মোল্লাহাট থানা কর্তৃক আইন শৃংঙ্খলা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ১২৫ (একশত পচিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার:

মশিউর রহমান ঃ
বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অদ্য ১৯/০৮/২০২৫, সময় অনুমান ১৭:১৫ ঘটিকায়, মোল্লাহাট থানাধীন মা ফিলিং স্টেশন এর সামনে খুলনা টু ঢাকাগামী মহাসড়ক পাকা রাস্তার উপর হইতে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ফজলুর রহমান এর নেতৃত্বে থানার একটি টিম অভিযান পরিচালনা করিয়া আসামি মোঃ শহিদুল ইসলাম আকাশ , পিতা -মোহাম্মদ আলী, সাং -রাতইল, থানা – কাশিয়ানী, জেলা -গোপালগঞ্জ কে ১২৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি বর্তমানে থানা হাজতে আটক আছে। উক্ত ঘটনা সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *