পিরোজপুরে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর জেলা পুলিশের জুলাই/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পরিসংখ্যান পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) বায়োজীদ ইসলাম।

সভায় পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন,

“মামলার তদন্ত কার্যক্রমে গতি, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, অপরাধ রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি-ডাকাতি-ছিনতাইসহ সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর হতে হবে।”

তিনি আরও বলেন,

“সাধারণ মানুষ যাতে কোনো হয়রানি ছাড়াই তাৎক্ষণিক প্রত্যাশিত সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিট পুলিশিং সভা, উঠান বৈঠক এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে হবে।”

তিনি কর্মকর্তাদের জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে দেশপ্রেম, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ শাখাওয়াত হোসেন, জেলার সব থানার অফিসার ইনচার্জগণ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১ রিজার্ভ অফিস, সিভিল স্টাফসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *