জেলা পুলিশ কর্তৃক ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন এবং পরোয়ানাভুক্ত ০৪ জন আসামী গ্রেফতার।
মশিউর রহমান ঃ
অদ্য ১৭/০৮/২০২৫খ্রিঃ তারিখ জনাব মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার, কচুয়া সার্কেল, চাঁদপুর ও জনাব মোঃ আজিজুল ইসলাম,অফিসার ইনচার্জ, কচুয়া থানা, চাঁদপুর এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিরস্ত্র)/ মিন্টু কুমার ধর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কচুয়া থানাধীন সহদেবপুর ও পৌরসভায় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী ওজার, বয়স: ৩৫ পিতার নাম: জামাল হোসেন গ্রাম- লইয়া মেহের থানা- কঁচুয়া, জেলা-চাঁদপুর এর নিকট হতে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোঃ জাকির হোসেন (৪৭), পিতা- মৃত সিরাজুল হক, সাং-দেবীপুর (হাজী বাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর এর নিকট হতে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
গত ১৬/০৮/২০২৫খ্রিঃ তারিখ জনাব মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবা, অফিসার ইনচার্জ, ফরিদগঞ্জ থানা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এএসআই (নিঃ)/ জুয়েল মিয়া, এএসআই (নিরস্ত্র)/ মাসুদুল হক সঙ্গীয় ফোর্সসহ গজারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামী ০১। আলী আহাম্মদ (৬০), পিতা-মৃত সৈয়দ আহম্মদ, ০২। পায়েল হোসেন (৩৩), পিতা-তোফায়েল, ৩। মোঃ তোফায়েল (৫০), পিতা-মৃত সৈয়দ আহম্মদ, সর্বসাং-গজারিয়া, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরদেরকে গ্রেফতার করেন।
১৭/০৮/২০২৫খ্রিঃ তারিখ জনাব মোঃ মজিবুর রহমার, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর এর সার্বিক দিক নিদের্শনায় এসআই(নিঃ)/জালাল উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চাঁদপুর সদর মডেল থানাধীন ওয়ারলেস এলাকা হতে আসামী মোস্তফা প্রধান, পিতা-মৃত বিলাত হোসেন ফকির, সাং-নন্দনপুর, পোঃ আলীয়ারা, থানা-কচুয়া, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

