পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।

সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু,আহ্বায়ক কমিটির ১নং সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন,জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন

এছাড়া আরও বক্তব্য রাখেন:জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ,জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার সংগ্রামের প্রতীক।

অনুষ্ঠানের শেষ পর্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *