লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালীন ০৬ (ছয়) কেজি মাদকদ্রব্য গাঁজা’সহ মোট ০৩ জন মাদক কারবারি গ্রেফতার।
মশিউর রহমান ঃ
লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়
০১। ইং- ১২/০৮/২০২৫ তারিখ জেলা গোয়েন্দা শাখা, লালমনিহাট এর এক টি টিম লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানাধীন বড়বাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শিবরাম মৌজাস্থ জনৈক রঞ্জিত এর বসত বাড়ির সামনে কাঁচা রাস্তায় কালভার্টের উপর হতে গ্রেফতাকৃত ০১। মোঃ শহিদুল ইসলাম (৪৫),কে গ্রেফতারসহ তার মোটরসাইকেলের সীট কাভারের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ০৩ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
০২। ইং ১৩/০৮/২০২৫ তারিখ লালমনিরহাট থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান ডিউটি করাকালে লালমনিরহাট থানাধীন ২নং কুলাঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের বনগ্রাম মৌজাস্থ খারুয়া-ইটাপোতা খেওয়া ঘাটে ধরলা নদীর পাড়ে আসামী মোঃ নাজমুল হক (২৪),কে ০২ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
০৩। ইং ১৩/০৮/২০২৫ খ্রিঃ হাতীবান্ধা থানা কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে হাতীবান্ধা থানাধীন ৭নং ওয়ার্ডের গাওচুলকা মৌজাস্থ চিড়ার মিল থেকে চামটা হাটগামী রোডে হলের মোড় নামক স্থানে পাকা রাস্তার উপর হতে ০১ (এক) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতারকৃত আসামীর নাম ১। মোছাঃ বিলকিস (৪৫)কে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদককে না বলুন
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন
পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।

