চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার। গ্রেফতার-০১(এক) জন।

মশিউর রহমান ঃ
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই(নিঃ) মোঃ তোরগুল হাসান সোহাগ, এএসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম খাঁ, সকলেই জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আজ ১৫ আগস্ট ২০২৫ তারিখ সকাল ০৭:৫০ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানাধীন হাটকালুগঞ্জ সাকিনস্থ পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী ১। ইমদাদুল(৪৫), পিতা- মৃত কেয়ামত আলী, মাতা- কদবানু, সাং- কুড়ুলগাছী, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা‘কে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে ২কেজি ৫০০ গ্রাম (দুই কেজি পাঁচশত গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *