নগরীতে চোরাই মোটরসাইকেলসহ ১ চোর আটকঃ কেএমপি

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা: গত ৪ আগস্ট ২০২৫ তারিখ রাতে খুলনা থানাধীন রূপসা মাছ বাজার হতে ১টি Bajaj Pulsar মোটর সাইকেল চুরি হয়ে যায়। তৎপ্রেক্ষিতে বাদীর এজাহারের ভিত্তিতে খুলনা থানার মামলা নং-১৪, তারিখ-১৩/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়।

ঘটনার তদন্তে নেমে পুলিশ চোরকে সনাক্ত করে এবং গ্রেফতারের জন্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ আগস্ট খুলনা থানা পুলিশ নগরীর ফরেস্টঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে চোর লিটন শেখ (৪৫), পিতা-মৃত: শামসু শেখ, সাং-খারদ্বার, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাটকে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে চুরি হয়ে যাওয়া Bajaj Pulsar মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *