খুলনার পাইকগাছা থানায় বসত ঘর দখল ও ভাংচুর করার সময় সন্ত্রাসী হামলায় গুরুতর রক্তাক্ত জখম ৪।
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনা পাইগাছা থানায় জমি দখলকে কেন্দ্র করে গুরুতর রক্তাক্ত জখম ৪ জন। ভুক্ত ভুগিরা জানান ১৩/০৮/২৫ তারিখ বুধবার বিকাল ৩ টার দিকে থানার দেলুটী ইউনিয়নের সৈয়দ খালী গ্রামের ফজলুর রহমান এর বাড়ির মধ্যে তার প্রতিবেশী আলি আকবর এর পুত্র লিয়াকত শেখ, মুর্শিদুল শেখ, আলমিন শেখ, নওশের শেখের পুত্র শাহজাহান শেখ, শাহজাহান শেখের পুত্র আল মাসুম শেখ, আতিয়ার শেখের পুত্র ইব্রাহিম শেখ ও স্ত্রী হেলেনা বেগম, লিয়াকত শেখের পুত্র ইউসুফ শেখ, মুর্শিদুল শেখের স্ত্রী তহমিনা বেগম, আনিচ গাজী সহ অজ্ঞাত ২০/৩০ জন দলবদ্ধ হয়ে অবৈধভাবে ভাবে প্রবেশ করে বসত ঘর, মুরগির ফার্ম, ঘেরের বাসা ভাংতে আসলে ফজলুর রহমানের পুত্র নেওয়াজ শেখ ও কন্যা লাইজু বেগম, আবুতালেব শেখের পুত্র সাইফুর রহমান, মজিদ শেখের পুত্র আনিচ শেখ সহ আরো অনেকে বাধা দেওয়ায় তাদের উপর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বেপরোয়া ভাবে হামলা করে। এতে গুরুতর রক্তাক্ত জখম হয় তারা। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয় পাইকগাছা থানার একটি এজাহার করা হয়েছে বলে জানান। তবে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এবিষয়ে কোন কিছু জানান নি, তিনি তদন্ত কর্মকর্তার কাছে জানতে বলেন। তদন্ত কর্মকর্তা শামীম জানায়, এবিষয়ে কোন এজাহার হয়নি, এজাহার দায়ের করলে আমরা ব্যাবস্থা নেব।

