পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার:
পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুর দিদা রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বীর মুক্তিযোদ্ধা এ কে ওবায়দুল কবির বাদল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু, বীর মুক্তিযোদ্ধা মির্জা জহুরুল হক। এছাড়াও বক্তব্য রাখেন গাজী নুরুজ্জামান বাবুলের ছোট ভাই ও জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী মাছুম এবং তার একমাত্র ছেলে, সদর উপজেলা বিএনপির নেতা গাজী কামরুজ্জামান শুভ্র।

বক্তারা গাজী নুরুজ্জামান বাবুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তার সাহসিক ভূমিকা এবং পিরোজপুর জেলার সার্বিক উন্নয়নে তার অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কবরস্থান মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *