টিউমার আক্রান্ত শিশু মেঘা জান্নাতের চিকিৎসা সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের বাসিন্দা দিনমজুর মোহন মিয়ার নয় মাস বয়সী মেয়ে মেঘা জান্নাত রক্তনালিতে টিউমার আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পান্জা লড়ছে। অর্থ অভাবে চিকিৎসা করাতে পারছে না শিশুটির পরিবার।
গত মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে পৌর শহরের মালশন স্কুল চত্বরে ০ থেকে ৪৫ দিন পযন্ত শিশু জন্ম নিবন্ধন করায় শিশু ও শিশুর অভিভাবকদের বিশেষ প্রণদোনা অনুষ্ঠানে নয় মাস বয়সী মেঘা জান্নাত নিয়ে আসলে ওই শিশুর মুখ ও গলায় ঘায়ের অসহ্য যন্ত্রণা ছটফট করার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার নজরে আসে। সেখানেই তিনি ওই শিশুটি চিকিৎসার জন্য উপজেলা পরিষদ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেয়।
তার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সকালে ওই দিনমজুর মোহন মিয়ার পরিবার কে ডেকে নিয়ে উপজেলা নির্বাহী কার্যালয়ে সামনে মেঘা জান্নাতের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।
এ ব্যাপারে শিশুটির বাবা মোহন মিয়া উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ঢাকা বারডেম জেনারেল হাসপাতালে নিলে ডাক্তার জানান শিশুটির রক্তনালীতে টিউমার হয়েছে।
৪ বছর বয়সের আগে শিশুটির অপারেশন করা সম্ভব নয়। নিরুপায় হয়ে শিশুটিকে বর্তমান মিরপুর হোমিওপ্যাথি ডাক্তারের কাছে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তাইতো সমাজের বিত্তবানদের সাহায্য সহযোগিতা আহ্বান জানান।
এ বিষয়ে আদমদীঘি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা বলেন, রক্তনালিতে টিউমার আক্রান্ত মেঘা জান্নাতের বিষয়টি জানার পর উপজেলা রাজস্ব খাত থেকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয় এবং পর্যায়ক্রমে আরও সাহায্য সহযোগিতা করা হবে।

