খুলনার বটিয়াঘাটায় খাদ্য বান্ধব কর্মসূচি লটারির মাধ্যমে ডিলার নির্বাচন।
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে গতকাল বুধবার সকাল ১১ টায় খাদ্যবান্ধব কমিটির সভায় উপজেলার ৭টি ইউনিয়নের খাদ্য বান্ধব ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে বুধবার বেলা ১১ টায় ৭ ইউনিয়নে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হোসনেয়ারা তান্নীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য কর্মকর্তা বাদল রায়, খাদ্য বান্ধব কমিটির সদস্য যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্যা, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম, সিনিয়র সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক তরিকুল ইসলাম সহ আরোও অনেক সাংবাদিক বৃন্দ, আমিরপুর ইউপি চেয়ারম্যান কৌশিক পালসহ ৭টি ইউনিয়ন থেকে মোট ৫১ জন আবেদনকারী। সকলের সামনে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নিয়োগপ্রাপ্তরা হলেন ১নং জলমা ইউনিয়ন থেকে আশিক সানা, রিতা আক্তার, আবুল হোসেন, মিজানুর রহমান ইলাহী ও সৌরভ খন্দকার, ২নং ইউনিয়ন থেকে মেহরাব হাসান অপি, মিলটন খান, আমিনুল ইসলাম, ৩ নং ইউনিয়ন থেকে নুর ইসলাম শেখ, নূর মোহাম্মদ মোল্যা, ৪নং ইউনিয়ন থেকে জয়নাব বেগম, আব্দুর রহমান শেখ, নাজমুল শেখ, মেহেদী হাসান, ৫নং ইউনিয়ন থেকে জাকির হোসেন, পারভেজ মোল্যা ও সেলিম ইমরান, ৬নং ইউনিয়ন থেকে শফিকুল ইসলাম, ইউসুফ শেখ ও আলী হোসেন শেখ, ৭নং ইউনিয়ন থেকে আব্বাস উদ্দিন ও শ্যামল কুমার পাল।

