মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে দুদকের হানা, অনিয়ম ও দুর্নীতির চিত্র উন্মোচিত

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট, খাবারে গুণগত মানহীনতা, অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বাগেরহাট জেলা দুদকের সহকারী পরিচালক রাসেল রনির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

সূত্র জানায়, ৫০ শয্যার হাসপাতালটি উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় ৫ লাখ মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে। সরকার কোটি টাকার ওষুধ বরাদ্দ দিলেও, অধিকাংশ ওষুধ রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে। অ্যান্টিবায়োটিক, সেফট্রিয়াক্সোন, কলেরা স্যালাইনসহ অনেক ওষুধ হাসপাতালে থাকলেও সেগুলো রোগীদের দেওয়া হয় না।

অভিযানে হাসপাতালের ওষুধ স্টোর থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। বর্হিবিভাগে ৩ টাকার টিকিটের পরিবর্তে খুচরা টাকার অজুহাতে ৫ টাকা আদায়ের অভিযোগও প্রমাণিত হয়েছে। রোগীদের খাবার পরিবেশনের ক্ষেত্রেও মান ও পরিমাপের অভাব পাওয়া গেছে। কখনো পাঙ্গাস মাছ, কখনো পোলট্রি মুরগি — তা-ও দুপুরে সরবরাহ হয় সকাল ১০টায়।

দুদক টিম ৩ জন মেডিকেল অফিসারকে নির্ধারিত সময়ে ডিজিটাল হাজিরা না দেওয়ায় এবং টিকিট কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত কর্মী মনির হোসেনকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে লিখিত সতর্ক করে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয়।

এ বিষয়ে দুদক কর্মকর্তা রাসেল রনি বলেন, “অনিয়মের সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে অনিয়ম পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *