পিরোজপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
“প্রযুক্তিনির্ভর যুবশক্তি – বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের আব্দুর রাজ্জাক সাইফ-মিজান সভাকক্ষে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, পুরস্কার ও সনদপত্র প্রদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং রক্তদান কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুল হাই মল্লিক এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী,পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়,পিরোজপুর মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ,সিনিয়র সাংবাদিক মোঃ মনিরুজ্জামান নাসিম আলী প্রমুখ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ওয়ার্ল্ড ভিশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’-এর প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এই আয়োজনের মাধ্যমে যুব সমাজকে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের প্রযুক্তিনির্ভর দক্ষতা ও সামাজিক অংশগ্রহণে আরও কার্যকর ভূমিকা পালনে উৎসাহ দেওয়া হয়।

