জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় এঁর সহিত মতবিনিময় সভায় কেএমপি কমিশনারঃ

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা ।আজ ১২ আগস্ট ২০২৫ তারিখ বেলা ১১ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব ড. মোঃ মোখলেস উর রহমান মহোদয় এঁর সহিত খুলনা বিভাগের সকল বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসক, ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) গণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সচিব মহোদয় দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাগণ কি ধরনের ভূমিকা পালন করবেন, তাদের করণীয় এবং বর্জনীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃ ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, খুলনা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম-সহ খুলনা বিভাগের বিভাগীয় ও জেলার জেলা প্রশাসক, ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) এবং খুলনাস্থ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *