ঝিনাইদহ-মহেশপুরে ৫৮ বিজিবি কর্তৃক ১৫ পিস স্বর্নের বার উদ্ধার।
মোঃ সুরুজ ঝিনাইদহ প্রতিনিধি।
আজ (১২ আগস্ট) রোজ মঙ্গলবার বিকাল ৫টা ২০ মিনিটে
ঝিনাইদহের মহেশপুর সিমান্তে পলিয়ানপুর গ্রামে বিজিবির টহল দল কতৃক মেইন পিলার ৬০/১২-আর হতে ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তরে একজন স্বর্ন
বহনকারি ব্যক্তিকে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ন পাচারের সময় চ্যালেন্জ করা হয় হয়।
এ সময় তিনি ১টি কালো পলিথিনে পেচানো পোটলা ফেলে রেখে গ্রামের ভিতর পালিয়ে যায়। পরবর্তীতে কালো পোটলাটি উদ্ধার করে পলিয়ানপুর ক্যাম্পে এনে খোলা হয়। এ সময় পলিথিনির ভিতরে কস্টেপ দিয়ে মোড়ানো ১৫ টি স্বর্নের বার উদ্ধার করা হয়।
যার ওজন ১ কেজি ৮০০.১৫ গ্রাম বর্তমান বাজার মূল্যা ২.৫০.৩১.১৭৭ ( দুই কোটি ৫০ লক্ষ একত্রিশ হাজার একশত সাতাত্তর টাকা মাত্র)
স্বর্নের বার সমুহ মহেশপুর থানায় সাধারন জিডি এবং জব্দ তালিকা তৈরি করে ঝিনাইদহ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রসেসিং চলছে।

