গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পিরোজপুরে সাংবাদিক সমাজের প্রতিবাদ ও মানববন্ধন
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টরঃ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধনের আয়োজন করে পিরোজপুর সাংবাদিক সমাজ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ডকে মুক্ত সাংবাদিকতার ওপর চরম আঘাত হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, “দেশে যদি সাংবাদিকরা নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাও চরম হুমকির মুখে পড়বে।” তাঁরা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম শামিমের সভাপতিত্বে ও বৈশাখী টেলিভিশন-এর জেলা প্রতিনিধি মোঃ এমাম হোসেন মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন— সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান নাসিম আলী,দৈনিক অবজারভারের প্রতিনিধি মোঃ জিয়া উদ্দিন জিয়া,দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি এ কে আজাদ, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মোঃ ফসিউল ইসলাম বাচ্চু, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি মোঃ খালিদ আবু, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মোঃ অহিদ হাসান বাবু, দৈনিক নাগরিক ভাবনার জেলা প্রতিনিধি মোঃ হাসান মামুন,দৈনিক আমার বার্তা’র জেলা প্রতিনিধি ও জাতীয় সাপ্তাহিক অপরাধ তথ্য চিত্র’র স্টাফ রিপোর্টর মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন,গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ নাঈম তালুকদার,দৈনিক সংবাদের নাজিরপুর উপজেলা প্রতিনিধি মোঃ সোহেল খান, দৈনিক নয়া দিগন্তের ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন প্রমূখ।
এসময় পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তুহিন হত্যার বিচার দ্রুত নিশ্চিত না হলে সারাদেশের সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

