খুলনা বটিয়াঘাটা ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন থেকে দেশিয় অস্ত্র সহ জনতার হাতে আটক

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনা বটিয়াঘাটার ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের বাসিন্দা জুম্মান মোল্লা, পিতা-মৃত মোহাম্মদ মোল্লা, গ্রাম-ভাদগাতী দেশিয় অস্ত্র সহ জনতার হাতে আটক।
গতকাল শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে ভান্ডারকোট ইউনিয়ানের জয়পুর বাজার থেকে তাকে আটক করা হয়। ঘঠনা স্থলে থাকা ভুক্তভুগি সাইদুল ইসলাম বলেন,”আমাদের ছোট ভাই জয়পুর কাটা খাল নামক একটি ইজারা নেয়া ঘেরে মাছ ছাড়ে। উক্ত মাছ ছাড়াকে কেন্দ্র করে জুম্মান মোল্লা, মাহফুজ, আনিছ মোল্লা সহ তাদের সহযোগীর ভান্ডারকোট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জয়পুর বাজারে আমাদের উপর হামলা করতে আসলে বাজারে জনতার দাওয়া খেয়ে মাহফুজ, আনিছ মোল্লা সহ তাদের অন্যন্য সহযোগীরা পালিয়ে যায়। “এসময় সাধারণ জনগন জুম্মানকে একটি চাইনিজ কুড়াল ও একটি স্টিক সহ আটক করে। পরে তাকে বটিয়াঘাটা থানায় সোপর্দ করে। এ বিষয় বটিয়াঘাটা থানায় একটি অভিযোগ করা হয়। বটিয়াঘাটা থানার ডিউটি অফিসার জানান, জুম্মানের বিরুদ্ধে আগেই মামলা আছে এবং আজকের মামলার বিষয প্রক্রিয়াধীন আছে।
আমাদের জেলা প্রতিনিধি জুম্মান মোল্লার নিকট জানতে চাইলে অস্ত্রগুলো তার না বলে অস্বীকার করে বলেন, তার নিকট এগুলো ছিলোনা, তাকে ফাসানো হচ্ছে এবং আরও বলেন, বাজারের সিসিটিভি ফুটেজ চেক করলে বিষয়টি জানা যাবে।
এবিষয়ে বটিয়াঘাটা থানার ওসি জনাব মোস্তফা খায়রুল বাশার কে হটসঅ্যাপ মাধ্যমে জানত চাইলে তিনি বলেন, জুম্মানকে কোর্টে চালান করা হবে। পরবর্তী আপডেট জানতে পত্রিকার পাতায় চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *