তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরে জেলা ও উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. তহিদুল ইসলাম।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন:কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন ও নাসির আহম্মেদ মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজী,মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মো. হারুন অর রশিদ,শিল্প সম্পাদক মো. নুরুল আলম বিপ্লব,কৃষি সম্পাদক মো. আলাউদ্দিন খান,কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম,জে
লা সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, তারেক রহমানের ৩১ দফা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার একটি সুস্পষ্ট রূপরেখা।
তারা অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং হত্যা-লুটপাটে জড়িত ছিল, কিন্তু আজও জাতির কাছে ক্ষমা চায়নি। বক্তারা আরও বলেন, “আমরা মুসলমান, কিন্তু ধর্মকে রাজনীতির ব্যবসায়িক হাতিয়ার বানাই না।”
সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

