আজ খুলনায় হরীনটানা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হরিণটানা থানার আওতাধীন লবণচরা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত মোহাম্মদ নগর প্রধান কার্যালয়ে। থানা সভাপতি জনাব হেলাল উদ্দীন এর সভাপতিত্বে এবং জনাব তাইফুর রহমান এর পরিচালনায়, সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী শাখার সভাপতি জনাব আজিজুল ইসলাম ফারাজী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী হরিণটানা থানার সহকারী সেক্রেটারি জনাব সেলিম বাহার, এছাড়াও শ্রমিক কল্যাণ ফেডারেশন হরিণটানা থানা এবং ট্রেড ইউনিয়নের অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, সমাবেশে নেতৃবৃন্দ বলেন ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের জন্য সকলের প্রচেষ্টা করতে হবে এবং শ্রমিকদের মৌলিক অধিকার আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *