কেএমপি’তে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলঃ
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
KMP HQ MEDIA CELL [05 AUGUST 2025]
খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এ জীবন উৎসর্গকারী শহিদদের জন্য আসরের নামাজের পর কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশেষ দোয়ায় মহান আল্লাহ পাকের প্রশংসা করা হয়। জুলাই বিপ্লবের সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ এবং বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে পঙ্গুত্ব বরণকারী ও জীবিত যুদ্ধাদের সুস্থতা, আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম(সেবা)-সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

