পিরোজপুরে জেলা বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
ছাত্র-জনতার প্রতিরোধে স্বৈরাচারী শাসনের পতনের এক বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে জেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা স্টেডিয়াম থেকে শুরু হওয়া একটি বিশাল বিজয় মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া মোড়ে এসে বিজয় সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “যেভাবে এক বছর আগে ছাত্র-জনতার গণপ্রতিরোধে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছিল, তেমনি ভবিষ্যতেও বিএনপি গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় রাজপথে থাকবে।”
তারা আরও উল্লেখ করেন, “জুলাইয়ের গণজাগরণই ছিল আওয়ামী ফ্যাসিবাদের পতনের সূচনা। আজকের বিজয় র‍্যালি সেই আন্দোলনের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপির অঙ্গীকারের প্রতিফলন।”

বিজয় সমাবেশে বক্তব্য রাখেন: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান,জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু,সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন,যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা,জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত,শেখ হাসানুল কবির লিন, শেখ রাহাত ও অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল ও সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *