পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদদের রুহের মাগফিরাত কামনায় শ্রদ্ধা জ্ঞাপন
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ
জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদ এবং দেশের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে পিরোজপুরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পিরোজপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ।
সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ রফিকুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ হাবিবুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন এবং পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর আদর্শপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

