” জুলাই গনঅভ্যুত্থান দিবস -২০২৫” উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার:
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পিরোজপুরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ।

সকাল ৯টায় পিরোজপুর জেলার গর্ব, বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ মোঃ এমদাদুল হক-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন পিরোজপুরের সুযোগ্য পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ এমদাদুল হক-এর মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ শাখাওয়াত হোসেন, ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *