‘জাতীয় নেতায় পরিণত হয়েছেন’‘বাংলাদেশ ২.০ বিনির্মাণে’ ডা. শফিকুর রহমান
সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক:
বাংলাদেশ ২.০ বিনির্মাণে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং গ্রহণযোগ্য জাতীয় নেতায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।শনিবার (২ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে দেওয়া ওই পোস্টে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক এই সভাপতি বলেন, ‘গত আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ ২.০ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং গ্রহণযোগ্য জাতীয় নেতায় পরিণত হয়েছেন। আজকে উনার হার্টের অপারেশান হবার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ডা. শফিকুর রহমান ভাইকে সুস্থতা দান করুক এবং আরও অনেকদিন এই জাতিকে খেদমত করার তাওফিক দান করুক। আমীন।’

