খুলনার ফুলতলায় জঞ্জালের স্তূপে ফুটফুটে শিশুর কান্না

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার ফুলতলা উপজেলার মিস্ত্রিপাড়ায় জঞ্জালের স্তূপ থেকে আজ ভোরে এক ফুটফুটে কন্যাশিশুর আওয়াজে ঘুম ভাঙ্গে এলাকাবাসীর। পরে তারা দ্রুত তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতাল সূত্র জানায়, শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। এই হৃদয়স্পর্শী ঘটনার পরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটিকে দত্তক নিতে অনেক শিশুপ্রেমী ব্যক্তি আগ্রহ প্রকাশ করছেন। বর্তমানে শিশুটিকে সরকারি ব্যবস্থাপনায় সুরক্ষিত রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনীম জাহান জানান, “বিধি অনুযায়ী উপজেলা সমাজসেবা কমিটির সিদ্ধান্তে শিশুটিকে একটি নিরাপদ ‘সেভ হোমে’ হস্তান্তর করা হবে। সেখান থেকেই দত্তক নিতে আগ্রহী সম্মানিত ব্যক্তিরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।” এই ঘটনার পর শিশু সুরক্ষা ও সচেতনতায় প্রশাসনসহ সমাজের সকলে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। মানবিকতার জয়গান তুলে ধরে অনেকেই বলছেন— যে শিশু অবহেলিতভাবে ফেলে দেওয়া হয়েছিল, তার ভবিষ্যৎ যেন ভালোবাসা ও নিরাপত্তায় ভরে ওঠে।

কিছু মানুষের কিছু মায়ের বিবেক আজ মৃতে পরিণত হয়েছে। একটি ভালো লাগাকে কিছুটা সময়কে প্রাধান্য দিতে গিয়ে আজ আমরা কিছু শিশুকে ময়লার স্তুপে ফেলে দিতে দিধা বোধ করিনা। আমাদের মানষিকতা কি পরিবর্তন হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *