আদমদীঘিতে চোরাই গরু জবাই করে মাংস নিয়ে গেছে চোরচক্র
আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে এক হিন্দু পরিবারের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করার পর চোরচক্র নির্জন স্থানে নিয়ে জবাই করে মাংস নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাতে আদমদীঘির ছাতিয়ানগ্রাম হিন্দু পাড়ায় এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে ছাতিয়ানগ্রাম হিন্দুপাড়ার জনৈক নীলকন্ঠ নামের এক ব্যক্তির গোয়াল ঘর থেকে একটি বড় গরু চুরি হয়ে যায়। সকালে খোঁজাখুজির এক পর্যায়ে দেখেন বাড়ির বেশ কিছু দুরে একটি নির্জন স্থানে গরুর চামড়া পড়ে আছে। তাদের ধারনা চোরচক্র চুরি করে গরু ওই নির্জন স্থানে নিয়ে জবাই করে মাংস নিয়ে চামড়া ফেলে রেখে যায়। এ ঘটনায় এখনও পযন্ত থানা কোন অভিযোগ দায়ের হয়নি বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মোস্তাফিজুর রহমান জানান।

