কোটচাঁদপুরে তালসার গ্রামে অনির্বান সংগঠনের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ

মোঃ সুরুজ – ঝিনাইদাহ

পাশাপাশি ২ টা গ্রাম সূতিদূর্গাপুর ও তালসার মাঝখানে চিত্র নদী দ্বারা বিভক্ত হয়ে আছে। ২টি গ্রামের মিলোনের একমাত্র মাধ্যমে ছিলো চিত্রা নদীর উপর দিয়ে বাঁশের সাকো। সেটিও গত কিছুদিন আগে নস্ট হয়ে গেছে। ফলে ২টি গ্রামের মানুষের যোগাযোগ অনেকটা বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় কোন জনপ্রতিনিধি বা প্রশাসন চিত্রা নদীর উপর ২ গ্রামের মিলোনের জন্য বাঁশের সাকো বা ব্রীজ নির্মানের উদ্দোগ নেই নাই। এমন অবস্থায় এগিয়ে আশে সামাজিক সংগঠন অনির্বান। অনির্বান সম্পূর্ন নিজস্ব অর্থায়নে অনির্বানের সদস্যদের কাছ থেকে চাদা তুলে বাশের সাকো নির্মানের উদ্যোগ নেই। এবং সাকো নির্মান বাস্তবায়নের জন্য অনির্বানের নিজস্ব সদস্যরা এলাকা থেকে বাঁশ সংগ্রহ করে ও সাকো নির্মানের উপকরন সংগ্রহ করে কাজে নেমে পড়ে। অনির্বানের এমন উদ্দোগের ফলে দুই গ্রামের মানুষ অত্যান্ত আনন্দিত। এবং অনির্বানের সদস্যদের সাথে কাজে সহযোগিতা করছে। অনির্বান সংগঠন সম্পর্কে খোজ নিতে স্থানীয় মানুষের কাছে জানা যায়। অনির্বান একটি সামাজিক ও সেচ্ছাসেবীমুলক সংগঠন। দীর্ঘ ১০ বছর যাবৎ তারা সমাজের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে। এবং তাদের মূল স্লোগান হচ্ছে (অনির্বানঃ আপন আলোই উদ্ভাসিত)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *