স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনারঃ
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
আজ ২৪ জুলাই ২০২৫ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় নগরীর শান্তিধাম মোড়ের মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের কনফারেন্স রুমে খুলনা ব্লাড ডোনার ক্লাবের সহযোগিতায় জুলাই ৩৬ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মহুতিদানকারীদের স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন সময়োপযোগী ও মানবিক একটি পদক্ষেপ। বিনামূল্যে রক্তদানের মাধ্যমে বহু অসহায় মানুষের জীবন রক্ষা পায়। এধরনের কর্মসূচি আয়োজন করার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইফতেখার আলী বাবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ এবং মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের সহসভাপতি মোঃ ফখরুল আলম-সহ ক্লাবের বিভিন্ন পদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

