খুলনার রূপসা ঘাটে পর্য়াপ্ত আলোর ব্যবস্থা না থাকায় পন্টুনের ফাঁকে পড়ে শিশুর মৃত্যু
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা
মায়ের সাথে ঘুরতে এসে পল্টুনের ফাক দিয়ে নদীতে পড়ে মৃত্যু, মায়ের সাথে ফিরা হলোনা। অবশেষে নিখোঁজ হওয়া অজ্ঞাতনামা শিশুপুত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে শিশুটি পন্টুনের ফাঁকে পড়ে যায়। সাধারণ জনগণ ট্রলার চলাচল বন্ধ করে দেয়। চলাচল প্রায় আধাঘন্টা বন্ধ ছিল। স্থানীয় পুলিশের হস্তক্ষেপে ট্রলার চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা শিশুটি বুধবার সন্ধ্যার পর তার মায়ের সাথে ঘুরতে বের হয়।
শিশুটি রূপসা ঘাটের পশ্চিমপাড়ে পন্টুনের উপর হেঁটে যাওয়ার সময় পরিত্যক্ত দু’টি পন্টনের মাঝখানে আকস্মিকভাবে নদীতে পড়ে যায়। স্থানীয়রা লোকজন ও মাঝিরা অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজ শিশুটির সন্ধান মেলে। উদ্ধারের পর মুমূর্ষ অবস্থায় শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, রূপসাঘাট এলাকা দিয়ে পারাপার হওয়া যাত্রীদের অভিযোগ, রূপসা ঘাটের দুইপাড়ে পন্টুনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা।

