সান্তাহারে জেলা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত্যু ফান্ডের নগদ অর্থ প্রদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে জেলা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিক পরিবারের মাঝে মৃত্যু ফান্ডের নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় জেলা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মৃত সদস্য সিএনজি চালক জুয়েল হোসেনের স্ত্রী ও নাজমুলের স্ত্রীর হাতে মৃত্যু ফান্ডের নগদ অর্থ প্রদান করেন জেলা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, ক্যাশিয়ার ফরহাদ হোসেন, সংগঠনের সদস্য ওহিদুল ইসলাম, আক্তারুজ্জামান বাবু, হাসান, শাহিন, মিথুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *