ঝিনাইদহের পদ্মবিলে জলাবদ্ধতার কারনে কোটি টাকা পরিমানের ফসলের ক্ষতি

মোঃ শাহীন রেজা, কোটচাঁদপুর

ঝিনাইদহ জেলার ২নং মধিহাটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ভয়াবহ জলাবদ্ধতা। ঝিনাইদহ জেলার সদর থানার অধীনে (২ নং) মধুহাটি ইউনিয়নের ছোট একটি গ্রাম (৫নং) হাজীডাংগা। এর পাশেই রয়েছে পদ্মবিল। আষাঢ় মাস আসলেই বিলের আশে পাশের মানুষের শুরু হয় দুর্দিন। এই বিলের পাশে রয়েছে হাজারো গরীবের স্বপ্ন চাষযোগ্য ফসলের জমি। এই বর্ষায় বিলের পানি বৃদ্ধি পেয়ে সমস্ত ফসলের জমি তলিয়ে গেছে। পানি অপসারনের কোন ব্যবস্থা না থাকার কারনে জলাবদ্ধতা কমছে না এছাড়া বিলের আশে পাশে সমস্ত জমি পানিতে তলিয়ে প্রাই কোটি টাকা পরিমান কৃষকদের সম্পদ ক্ষতি হয়েছে। ২ নং মধুহাটি ইউনিয়নের হাজীডাংগা গ্রামের দীর্ঘদিনের দাবি জলাবদ্ধতা নিরসনের জন্য একটি খাল খনন করতে হবে।

অনেকে অনেক প্রতিশ্রুতি দিলেও কেও কোন ব্যবস্থা গ্রহন করে না। এমন অবস্থায় বর্ষা মৌসুম আসলেই

কৃষকদের মাথায় চিন্তার ভাজ পড়ে। আর অনেক ক্ষয় ক্ষতির সম্মুখিন হতে হয়। জলবদ্ধতা নিরসনের জন্য ৫নং হাজীডাংগা গ্রামের পাশে পদ্মবিলে খান খনন একান্ত

প্রযোজন। খাল খননের ফলে পানি নিরসনের ব্যবস্থা হবে এবং গরীব কৃষকরা বর্ষা মৌসুমে খতির হাত থেকে বেচে যাবে।

এছাড়া দেশের কৃষি অর্থনীতিতে অগ্রনি ভূমিকা পালন করতে পারবে এই গরিব কৃষকরা।

ঝিনাইদহ জেলার ২নং মধুহাটি ইউনিয়নের (৫নং) হাজীডাংগা গ্রামের মানুষের প্রশাসনের নিকট একটাই দাবি। অনতিবিলম্বে খাল খননের ব্যবস্থা গ্রহন করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *