সান্তাহারে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন
আদমদীঘি প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের জোবেদা প্লাজায় বর্ণমালা ডিজিটাল সেবা নামক প্রতিষ্টানে গতকাল সোমবার বেলা ১১ টায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্ধোধন করা হয়েছে। ভূমি সেবা সহায়তা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সার্ভেয়ার সাইফুল ইসলাম, সান্তাহার ক ও খ ইউনিয়ন ভুমি সহকারী স্বপন কুমার মন্ডল, এস এম ফরহাদ হোসেন, সান্তাহার ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান মোজাহার হোসেন পিন্টু, ইউপি সদস্য সাইদুর রহমানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বর্ণমালা ডিজিটাল সেবা কেন্দ্রের পরিচারক আব্দুস সবুর, সাহাবুদ্দিন সুমন প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা সমবেত ভূমি মালিকদের উদ্দেশে বলেন, আপনারা ভূমি নামজারি করতে দালালের মাধ্যমে বেশি টাকা দিয়ে হয়রানির শিকার হয়ে থাকেন। এই কারনে সরকার দালাল মুক্ত সেবা দিতে সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ভূমি কার্যালয়ের পাশাপাশি ডিজিটাল সেবা কেন্দ্র প্রকল্প চালু করেছে আপনারা দালাল না ধরে প্রশিক্ষিত সেবা কেন্দ্র থেকে শুধু মাত্র সরকারী ফি জমা দিয়ে আবেদন করতে পারবেন। ভূমি খারিজ সহ অন্যান্য সেবা কাগজাদি সঠিক থাকা সাপেক্ষে ২৮ দিনের মধ্যে সেবা গ্রহন করতে পারবেন।

